ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

১০০ বস্তা সরকারি চাল জব্দ পাচারকালে মদনে ২ জন আটক

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোণা) সংবাদদাতা

সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৮:০৪ পিএম

১০০ বস্তা সরকারি চাল জব্দ পাচারকালে মদনে ২ জন আটক

নেত্রকোণা : নেত্রকোণার মদনে সরকারি চাউল পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। 

এ সময় চাউল বোঝাই দুটি হ্যান্ডট্রলিসহ দুই চালককে আটক করা হয়েছে। ০৪/০৯/২৬ ইং শুক্রবার সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দেওসহিলা  গ্রামের বড়বাড়ির আবুল কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আক্কাছ আলী ওরফে আক্কারুল(২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় ভর্তি সরকারি চাউল বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন সদরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডট্রলি দুটিতে তল্লাশি চালায়। এ সময় ১০০ বস্তা সরকারি চাুুউলসহ হ্যান্ডট্রলি দুটির চালককে আটক করা হয়।

মদন থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রুদ্রশ্রী   এলাকায় অভিযান চালিয়ে ১০০ বস্তা সরকারি চাউলসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।  তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, পুলিশ সরকারি চাউল জব্দ করেছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দকৃত চালের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!