ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

মাসব্যাপী পরিছন্নতা, বৃক্ষরোপণ ও বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতা অভিযান

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

জুলাই ৫, ২০২৬, ০৮:৫২ পিএম

মাসব্যাপী পরিছন্নতা, বৃক্ষরোপণ ও বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতা অভিযান

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী পরিছন্নতা, বৃক্ষরোপণ ও বিতরণ, মাদকবিরোধী সচেতনতা, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।

‎‎রোববার (৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

‎কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী মো: নুরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ‎

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ড্রেন, রাস্তা বা খোলা স্থানে বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান। ‎

তিনি জানান, প্রতিটি মহল্লায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে।

এছাড়া বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক নাম মাত্র ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ‎কর্মসূচিকে টেকসই করতে তরুণদের সমন্বয়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ বর্জ্য পরিবহন গাড়ি প্রদান করা হবে। 

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমরা যদি নির্ধারিত স্থানে ময়লা না ফেলি, তাহলে রাস্তাঘাট কখনোই পরিষ্কার থাকবে না। নিজেদের ও আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে হবে।” এ উপলক্ষে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

এসময় তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত পিরোজপুর গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক অংশগ্রহণই আমাদের শক্তি, আসুন পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তুলি একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পিরোজপুর!

‎‎অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন নিজেই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে অভিযানে অংশ নিয়ে ড্রেন পরিষ্কার করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!