ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মদনে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৯

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

মদনে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৯

নেত্রকোনা : নেত্রকোনা মদনে পুলিশের সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মদন থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলেন  উপজেলার চানগাঁও চকপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরী উপজেলার মো. আলী হোসেন, কেন্দুয়া উপজেলার সোহেল মিয়া ও জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়ার মো. আলম মিয়া (৩৫)। 

তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (৩৬) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন, নন-এফআইআরভুক্ত ১ জন এবং সরকারি চাল কালোবাজারে পাচারকালে ২ জনকে হাতেনাতে আটক করা হয়।

মদন থানার ওসি সালাউদ্দীন করিম বলেন, "মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মদনে কোনো মাদক কারবারি থাকতে পারবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!