ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মদনে ৫ বোতল দেশি মদসহ যুবক আটক

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:৪১ পিএম

মদনে ৫ বোতল দেশি মদসহ যুবক আটক

নেত্রকোনা : নেত্রকোনার মদনে ৫ বোতল দেশি মদসহ আল-আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে মদন থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইমদাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আল-আমিন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার একটি চৌকস দল জানতে পারে ওই এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে  ৫ বোতল দেশি মদসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বলেন, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এলাকাবাসী পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!