ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সংসদসদস্য বাবরের  নিজ অর্থায়নে ৪৬ নেতাকর্মীকে ওমরাহে পাঠাচ্ছেন 

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোণা) সংবাদদাতা

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৫ পিএম

সংসদসদস্য বাবরের  নিজ অর্থায়নে ৪৬ নেতাকর্মীকে ওমরাহে পাঠাচ্ছেন 

নেত্রকোণা : নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজস্ব অর্থায়নে ৪৬ জন নেতাকর্মীকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠাচ্ছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ সদস্যের ওমরাহ কাফেলাটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মোঃ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন, খালিয়াজুরীর ১১ জনসহ মোট ৪৬ জনকে এই সুযোগ দেওয়া হয়েছে। কাফেলায় স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও রয়েছেন।

তিনি আরও জানান, লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে যাচ্ছেন না। নির্বাচনী এলাকার নেতাকর্মীরা যাতে ধর্মীয় অনুশাসন মেনে চলেন, সেই চিন্তা থেকেই তিনি এই মহতী উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, "জননেতা লুৎফুজ্জামান বাবর আমাদের ওমরাহ পালনের যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য মদন উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!