ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মদনের নাদির হোসেন শামীম

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোণা) সংবাদদাতা

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৮ পিএম

বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মদনের নাদির হোসেন শামীম

নেত্রকোণা : জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে (আগস্ট ২০২৬) ময়মনসিংহ বিভাগের সেরা ৩ উপজেলা নির্বাহী অফিসারের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আগস্ট মাসে ১৬৭% পারফরম্যান্স নিয়ে তিনি বিভাগের মধ্যে প্রথম হয়েছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ (১২৫%) এবং তৃতীয় স্থানে রয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী (১১৪%)।

এ অর্জনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ইউএনওর সক্রিয় তদারকি ও ইউনিয়ন পরিষদ সচিবদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য সম্ভব হয়েছে।

গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিরণ মিয়া জানান, ইউএনও স্যারের নিয়মিত তদারকি ও সঠিক দিকনির্দেশনায় এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পেরেছি। স্যার সব সময় আমাদের সকল কাজে সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন।

মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, এটি টিম ওয়ার্কের ফল। জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!