পিরোজপুর : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, দুর্যোগপূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা কার্যকরভাবে প্রচার ও বাস্তবায়ন এবং দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবা শেষে উপস্থিত সকলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক রেলি বের করে এবং অগ্নিকান্ড মোকাবিলায় শিক্ষণীয় প্রস্তুতিমূলক মহড়া ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়।
এমটিআই
