ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৬, ০৭:৫০ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ  : ‘ধর্ম যার যার, উৎসব সবার—মানবতার বন্ধনে সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ শহরে শুভ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের ইদ্রাকপুরে নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। আফরোজা ফিরোজ ল’ফার্মের সৌজন্যে এবং অ্যাডভোকেট এ. বি. এম. ফিরোজ ফাউন্ডেশনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ৪০০ জনকে শাড়ী ও লুঙ্গী উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার আফরোজা ফিরোজ মিতা'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. নাছির উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা আয়নাল হক স্বপন, মোখলেছুর রহমান খোকন, এডভোকেট মুঃ আবুসাঈদ সোহান, সংগঠনের মহাসচিব আবুতাহের সীমান্ত, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আওলাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন, নাসরিন  ফিরোজ হলি, তাহমিনা ফিরোজ  তুলি, ফারহানা ফিরোজ ইভা। 

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!