ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,

২৩৪ ক্যান বিয়ারসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ৩

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৬, ০৮:৪৩ পিএম

২৩৪ ক্যান বিয়ারসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৩৪ ক্যানবিয়ার ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা শহরের চর মুক্তারপুর এলাকায় মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩) পেছনের অংশ তল্লাশি করে ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জের গোগনগর এলাকার হাবিবুর রহমান ওরফে রাসেল শান্ত (৩৮), ময়মনসিংহের নান্দাইলের রিপন মিয়া (৩৬) এবং গাড়ির চালক আব্দুর রহিম (৩৫)কে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!