ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ২ দিন ব্যাপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বর্তমান সংবাদ | মৌলভীবাজার প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৬:১৬ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ২ দিন ব্যাপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মৌলভীবাজার : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক/বালিকা)-এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার (১৯ এপ্রিল) মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব তৌহিদুজ্জামান পাভেল। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক জনাব রুবেল মাহমুদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি-২০২৬, মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!