ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,

পলাশবাড়িতে ছাত্রী ধর্ষন মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববধন

বর্তমান সংবাদ | সিরাজুল ইসলাম শেখ, গাইবান্ধ

এপ্রিল ২১, ২০২৬, ০৬:২৯ পিএম

পলাশবাড়িতে ছাত্রী ধর্ষন মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববধন

গাইবান্ধ : পলাশবাড়িতে ৫ ম শ্রেনীর ছাত্রী ধর্ষন মামলার আসামী রিফাতকে গ্রেফতারের দাবিতে তার সহপাঠীসহ ৩ টি সরকারী প্রথমিক বিদ্যালয়ের  কমলমতি   শিক্ষার্থী কর্তৃক মানববন্ধন ও  বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

জানা যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণ শিক্ষার্থীকে বরিশাল দ্বি মূখী উচ্চ বিদ্যালয় এর ২০২৬   সালের এস এস সি পরীক্ষার্থী রিফাত মিয়া  সম্প্রতি ধর্ষণের ঘটনা ঘটে।  এ নিয়ে মেয়ের পরিবার পলাশবাড়ি থানায়  একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ।

উক্ত মামলার আসামি রিফাত মিয়া কে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাশ্তির দাবিতে বরিশাল ইউনিয়নের  বুড়ির বাজার নামক স্থানে ২১ এপ্রিল সকাল ১১ টায় বরিশাল  সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল গ্রামে বুড়ির বাজার সংলগ্ন স্থানে মানববন্ধন করেন।

মানব বন্ধনে  শিক্ষার্থীরা ধর্ষক রিফাত মিয়ার গ্রেফতার  ও সর্বউচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!