ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, আটক ৩

বর্তমান সংবাদ | ওসমান গনি, লালমনিরহাট

এপ্রিল ২৮, ২০২৬, ১০:১১ পিএম

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, আটক ৩

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমজাতীয় মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মোট ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‌্যাব-১৩, সদর কোম্পানি (রংপুর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. সাইফুল ইসলাম সুজনের বাড়ি থেকে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চন্দ্রপুর এলাকার মো. সাইফুল ইসলাম সুজন (২০), মো. মতিউল ইসলাম (৩০) এবং উত্তর দলগ্রাম এলাকার মো. স্বপন মিয়া (৩৮)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!