গাইবান্ধা : টেকসই অবকাঠামো, নাগরিক সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব নিশ্চিত করতে প্রশাসনকে সহায়তার মাধ্যমে উন্নয়ন ও সম্ভাবনাময় শহর গড়ার লক্ষ্যে সাংবাদিকদের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।উপজেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর নজরদারি এবং নীতিনির্ধারকদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিকদের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এছাড়া ও পৌরসভার ভবিষ্যত পরিকল্পনা, শহরের ক্রমবিন্যাস, শহরের দূষণ, কৌশলগত পরিবহন পরিকল্পনা সহ নানাধরনের সমস্যা ও তার সমাধানের বিভিন্ন সম্ভাবনা নিয়ে পলাশবাড়ী উপজেলায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে আলোচনা করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকালে উপরোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এসময়,সিনিয়র সাংবাদিক ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ছাড়াও সাংবাদিক আব্দুর রাজ্জাক,ওমর ফারুক ও লিমন মিয়া উপস্থিত ছিলেন।
সম্প্রীতি ঘটে যাওয়া বেশ কিছু বিছিন্ন ঘটনার মধ্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে দু'টি পরিত্যক্ত ভবনের ইট ও রড চুরির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনিয়মের বিষয়ে অবগত করলে তিনি স্ব স্ব দপ্তরের দায়িত্বশীলদের অবগত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে অবগত করেন।
এছাড়াও পলাশবাড়ী পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরলে তিনি সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমটিআই
