খাগড়াছড়ি : খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ এবং অফিসার-ফোর্সদের অংশগ্রহণে 'মাস্টার প্যারেড' অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোরতাজা আলী খাঁন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের সালামী গ্রহণ ও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদাৎ হোসেন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল) জনাব কামরুল ইসলাম।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পেশাদারিত্বের মান উন্নয়ন, ড্রেসরুলস পরিপালন এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্যারেডে অংশগ্রহণকারীদের শারীরিক দক্ষতা ও চৌকস টার্ন আউটের ওপর ভিত্তি করে বাছাইকৃত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন।
এমটিআই
