ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

কালীগঞ্জে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বর্তমান সংবাদ | ওসমান গনি, লালমনিরহাট

মে ৬, ২০২৬, ০৮:৩৮ পিএম

কালীগঞ্জে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে  বজ্রপাতে ইউসুফ আলী (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর ১ঃ৩০ ঘটিকায় উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ আলী ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার মৃত আরব আলী মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন ক্ষেত থেকে ভুট্টা ওঠানোর কাজ করছিলেন। আকাশে হঠাৎ মেঘ জমে দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন ইউসুফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!