টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনকল্পে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলার সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার, বিবিএ, যমুনা সেতু, টাঙ্গাইল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টাঙ্গাইল, সিকিউরিটি ম্যানেজার,ডব্লিও ডি (১), মহাসড়কের ফোরলেন উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এবং বাস/মিনিবাস-ট্রাক মালিক-শ্রমিক সমিতি টাঙ্গাইল, সিএনজি/অটো শ্রমিক সমিতি এর প্রতিনিধিদের নিয়ে যানজট নিরসনকল্পে সমন্বয় সভায় বিভিন্ন আলোচনা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।
সভায় পুলিশ সুপার, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুশুর হাট গুলো প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে সে জন্য হাটের ইজারাদারদের প্রতি নিদের্শনা প্রদানসহ কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল, সকল সার্কেল কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমটিআই
