ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,
এমপি এমরান আহমদ চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে

বর্তমান সংবাদ | সিলেট প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৯:৫৯ পিএম

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে

সিলেট : সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

আজ দেখা যাচ্ছে, কিশোর বয়সেই সন্তানরা অপরাধে জড়াচ্ছে। মা-বাবাসহ অভিভাবকদের খেয়াল রাখতে হবে- আমার সন্তান কোথায় যায়, কী করে। কোনো খারাপ কাজে জড়াচ্ছে কি না। এসব খেয়াল রেখে সন্তানকে সুপথে রাখতে হবে।

রোববার (২৪ মে) দুপুরে বিয়ানীবাজারের পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত ‘আব্দল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এ উত্তীর্ণদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সুফিয়ান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসভের সাবেক কাউন্সিলর সাবিনা খান পপি, বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসিত, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, মোল্লাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!