ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

বগুড়ায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন 

বর্তমান সংবাদ | বগুড়া প্রতিনিধি 

মে ২৫, ২০২৬, ০৬:৩০ পিএম

বগুড়ায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন 

বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। 

সোমবার (২৫ মে-২০২৬) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, সরকার শুধু ভবন নির্মাণই করছে না, বরং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে শহরের শিক্ষার সাথে বৈষম্য কমিয়ে আনা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আজ ২৫ মে দুপুরে রহবল বালিকা উচ্চ বিদ্যালয় ও হাবিবপুর স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!