ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

বর্তমান সংবাদ | টাঙ্গাইল প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৬:৩৯ পিএম

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইল : ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাকে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন।

সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার জানিয়েছেন।

হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল গিয়ে ঢাকা ছিল। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়।

এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

পুলিশ সুপার শামছুল আলম বলেন, বিভিন্ন জায়গা থেকে রড রোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল৷ লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গের ইনচার্জ গোপাল বলেন, আমরা দুর্ঘটনায় নিহত ১৫ জনের লাশ পেয়েছি।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!