ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

পঞ্চগড় সীমান্তে তিনদিন ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১০ জন

বর্তমান সংবাদ | পঞ্চগড় প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৬:১৯ পিএম

পঞ্চগড় সীমান্তে তিনদিন ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১০ জন

পঞ্চগড় : পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি টানা তিনদিন ধরে ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

রোববার (৭ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকায় তিন শিশু ও দুই নারীসহ ১০ জন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। প্রখর রোদ ও কাদাপানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত শুক্রবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এরপর থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি।

রোববার দুপুরে বিএসএফ আবারও তাদের বাংলাদেশের শূন্যরেখায় ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এ সময় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে বিএসএফ সরে যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!