ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

মাদকের ভয়াল পরিণতি  ও প্রতিরোধে পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | মার্শাদুল ইভেন, পঞ্চগড়

জুন ১৪, ২০২৬, ০৬:৪৫ পিএম

মাদকের ভয়াল পরিণতি  ও প্রতিরোধে পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় : মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসাঃ শুরিয়ার পারভীন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মাদকবিরোধী প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মাদক নির্মূলে সরকারের বিভিন্ন উদ্যোগ, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও মতামত তুলে ধরা হয়।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!