টাঙ্গাইল : টাঙ্গাইল প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব শরীফা হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল মহোদয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমটিআই
