পঞ্চগড় : পঞ্চগড়ে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর উদ্যোগে মৎস্য চাষে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অর্ধশতাধিক প্রান্তিক মাছ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় পঞ্চগড় ক্যাফে জিরো পয়েন্ট নামে এক রেস্টুরেন্টে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা—সম্পর্কেও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে, পঞ্চগড় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, হিমেল চন্দ্র রায়,অপূর্ব বর্মন, প্রোডাকশন অফিসার ব্র্যাক ফিস হ্যাচারি বীরগঞ্জ দিনাজপুর,সাব্বির আহমেদ একুয়া সাইন্টিফিক অফিসার, প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে নাজমুল হাসান, সেলস অফিসার পঞ্চগড় ঠাকুরগাঁও ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ।
পড়ে চাষীদের মাঝে উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চাষিরা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমটিআই
