ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল

বর্তমান সংবাদ | টাঙ্গাইল প্রতিনিধি 

জুন ১৬, ২০২৬, ০৬:৪১ পিএম

মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল

টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। 

পরিদর্শনকালে মির্জাপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। 

তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 

পরবর্তীতে পুলিশ সুপার, থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রেজিস্টার সমূহের সংরক্ষণ, মালখানা ও হাজতখানার অবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি ও সেবার মান সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন। 

তিনি, থানাকে সেবামুখী ও জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে থানায় কর্মরত সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল, টাঙ্গাইল, অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা, টাঙ্গাইল সহ মির্জাপুর থানা কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!