ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

পঞ্চগড়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণ

বর্তমান সংবাদ | ইভেন, পঞ্চগড়

জুলাই ১, ২০২৬, ০৮:০৫ পিএম

পঞ্চগড়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণ

পঞ্চগড় : পঞ্চগড়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এর সভাপতিত্বে অনুদান বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপসস্থিত থেকে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ প্রমুখ।

পঞ্চগড় সদর উপজেলার ১৯ জন হত-দরিদ্র প্রত্যেকের হাতে ৫ হাজার করে টাকা তুলেদেন, অতিথিরা।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!