পঞ্চগড় : ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুস্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো: আবু সাইম, জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল গফুর সহ বিভিন্ন পরিবেশ বান্ধব সংগঠনের সদস্যরা।
এতে পঞ্চগড় জেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন পরিবেশ বান্ধব সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এমটিআই
