ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু

বর্তমান সংবাদ

জুলাই ১০, ২০২৬, ০১:০৩ এএম

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু

লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ার হোসেন টিপু। তিনি ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটি অনুমোদন দেন। এছাড়া কমিটিতে সদস্য সচিব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ জাকির হোসেন,  অভিভাবক প্রতিনিধি মোঃ ইউসুফ কামাল।

আনোয়ার হোসেন টিপু বলেন, নতুন দায়িত্ব পেয়েছি আমি প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়েছি। শিক্ষার মানোন্নয়নে কার্যক্রম থাকবে নিয়মিত কর্মসূচির অংশ। কিন্তু বর্তমানে হল রুমের কাজ হাতে নিয়েছি। এছাড়া নতুন ভবনের উদ্যোগ গ্রহন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে।

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!