ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,
এমপি আবুল খায়ের ভূঁইয়া

মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার 

বর্তমান সংবাদ | লক্ষ্মীপুর প্রতিনিধি 

জুলাই ২৮, ২০২৬, ০৮:২৭ পিএম

মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার 

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন মাষ্টার্স পর্যন্ত মেয়েদেরকে উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। দেশের অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে দেশ এগিয়ে যাবে না। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, প্রাইমারী স্কুলের শিক্ষকদেরকে যত্নবান হতে হবে। শিক্ষার প্রতি তাদেরকে আরও মনোযোগ দিতে হবে। যাতে আমাদের সন্তান সন্ততিরা শিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রাইমারিতে আমরা ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করছি। শিক্ষার্থীদের বাহিরে যেন আর যেতে না হয়। আপনারা (শিক্ষক) পড়ালেখা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সহকারে দেখবেন। একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে চাচ্ছি। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন করেছি। 

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!