ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‍‍`ভুয়া ছাত্রদল নেতা‍‍` গ্রেফতার

বর্তমান সংবাদ | কাশিমপু (গাজীপুর)  প্রতিনিধি

আগস্ট ২, ২০২৬, ০৮:৩৯ পিএম

কাশিমপুরে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‍‍`ভুয়া ছাত্রদল নেতা‍‍` গ্রেফতার

গাজীপুর : গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ১নং ওয়ার্ডের মাধবপুর এলাকায় চাঁদা না পেয়ে দুইজনকে আটকে রেখে মারধরের অভিযোগে নাহিদ পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার ১ আগস্ট ২০২৬ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী তিশা আক্তার ও দেলোয়ার হোসেন অভিযোগ করে জানান, গত ২৭ জুলাই ২০২৬ তারিখে কাশিমপুরের মাধবপুর এলাকায় নাহিদ পারভেজ তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের আটকে রেখে নির্মমভাবে মারধর ও নির্যাতন করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশকে অবহিত করা হলে, পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নাহিদ পারভেজকে গ্রেফতার করা হয়।

কাশিমপুর থানার  অফিসার  ইনচার্জ  ওসি   মোল্লাহ খালিদ হোসেননএই ঘটনা নিশ্চিত করেছেন । তিনি  জানিয়েছেন, ভুক্তভোগীর  পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কাশিমপুর থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নাহিদ পারভেজ ছাত্রদলের কোনো সদস্য নন। তার সাথে ছাত্রদলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজ নাহিদ পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!