ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

পিরোজপুরে পৌরসভার ৯ ওয়ার্ডের জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৬, ০৮:৪১ পিএম

পিরোজপুরে পৌরসভার ৯ ওয়ার্ডের জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা

পিরোজপুর : পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ জেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম।

সভায় বক্তারা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!