ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,
মাসুদ সাঈদী 

পরিবেশকে ও দেশকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে

বর্তমান সংবাদ | পিরোজপুর প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৬, ০৮:৩৬ পিএম

পরিবেশকে ও দেশকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে

পিরোজপুর : আধুনিক নগর গড়ার নামে গাছ কেটে ফেলার ফলে এখন সময়মতো বৃষ্টি হয় না, অতিরিক্ত গরম পরে, পরিবেশ নষ্ট হয়ে গেছে এ থেকে দেশকে সমাজকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার (৭ আগস্ট) সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা প্রশাসন  এবং সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর ১ আসনের এমপি মাসুদ সাঈদী এসব কথা বলেন। 

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, খুলনা সার্কেলের সামাজিক বন সংরক্ষক, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবির।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ওয়াহিদুজ্জামান লাভলুসহ স্থানীয় পৌরসভার প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক বন বিভাগের কর্মকর্তারা।

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং বেশি বেশি গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে অতিথিরা বৃক্ষ রোপণ করেন এবং মেলা প্রাঙ্গণে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ২০ টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!