ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি খালিদ হোসেন

বর্তমান সংবাদ | গাজীপুর প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৬, ০৮:৪০ পিএম

প্রটোকল ছাড়া, সাধারণ পোশাকে কাশিমপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি খালিদ হোসেন

গাজীপুর : সাধারণ মানুষের মতোই সাধারণ পোশাক। সাথে নেই কোনো প্রটোকল, নেই পুলিশের গাড়ি। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে বাইকে চড়ে কাশিমপুরের অলিগলি চষে বেড়াচ্ছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন। লক্ষ্য একটাই — মাদকের বিরুদ্ধে যুদ্ধ।

স্থানীয়রা জানান, দায়িত্ব নেয়ার পর থেকেই সাহসী ভূমিকায় দেখা যাচ্ছে ওসি খালিদ হোসেনকে। প্রায়ই তিনি গোপনে সাধারণ মানুষের ছদ্মবেশে রাতের বেলা বিভিন্ন স্পট পরিদর্শন করেন। মাদক স্পট, ইভটিজিং ও ছিনতাই প্রবণ এলাকায় নিজেই নজরদারি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় যুবক বলেন, ওসি স্যারকে আমরা সাধারণ মানুষের মতো বাইকে ঘুরতে দেখি। প্রটোকল নাই, দাম্ভিকতা নাই। এজন্যই মাদক ব্যবসায়ীরা ভয়ে আছে।

কাশিমপুর থানা সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে ওসি খালিদ হোসেনের নেতৃত্বে কাশিমপুরে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

জনসাধারণের প্রত্যাশা, ওসি খালিদ হোসেনের মতো সাহসী ও জনবান্ধব পুলিশ অফিসারদের হাত ধরেই কাশিমপুর মাদকমুক্ত হবে।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!