ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

বর্তমান সংবাদ | চট্টগ্রাম ব্যুরো

আগস্ট ১৪, ২০২৬, ০৮:৫০ পিএম

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, গ্যাসের বিস্ফোরণ খুবই কঠিন অবস্থা। এটা ম্যানেজ করা খুব কঠিন। সেনাবাহিনী চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!