ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

সাতক্ষীরায় অসময়ে হলুদ তরমুজ চাষে স্বাবলম্বী কৃষক 

বর্তমান সংবাদ | মীর মোস্তফা আলী

আগস্ট ১৮, ২০২৬, ০৬:৪০ পিএম

সাতক্ষীরায় অসময়ে হলুদ তরমুজ চাষে স্বাবলম্বী কৃষক 

সাতক্ষীরা : সুুন্দরবন উপকুলীয় জেলা সাতক্ষীরা। এ জেলা উপকূলীয় হওয়ায় প্রতি বছর প্রাকৃতিক দূর্যোগে ফসলী জমি, মাছের ঘের সহ আর্থিক ক্ষতি হওয়া সত্বেও কৃষিতে সংসম্পূর্ন। 

সাতক্ষীরায় চিংড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘেরের আইল ও পড়ে থাকা কৃষি জমিতে মালচিং পদ্ধতিতে  অসময়ে বা বর্ষা মৌসুমের তরমুজ চাষ।

 শষা, ভেন্ডি,পটল, বরবটি, কাকড়োল. মিষ্টি কুমড়া, পুইশাক ওল,কচুসহ বিভিন্ন ধরনের সবজির সাথে কৃষি জমিতে শোভা পাচ্ছে সাদা সবুজের ঢোড়া কাটা বাংলা লিংক খ্যাত তরমুজ আর হলুদ তরমুজ। 

এ তরমুজ চাষে ফলে কৃষি জমির সুন্দরয্য বেড়ে গেছে অনেক।  চলতি বছর জেলায় ১০৮ হেক্টর জমিতে অসময়ে বা বর্ষা মৌসুমের তরমুজ চাষ হয়েছে।

বর্তমানে অসময়ে বা বর্ষা মৌসুমের তরমুজের দাম বেশি থাকায় তরমুজ চাষ করছে এ জেলার কৃষকরা। 

উপরে সাদা সবুজের ঢোড়া কাটা দাগে বাংলা লিংক খ্যাত আর  হলুদ তরমুজের ভেতরে টকটকে হলুদ রং। কাটার পর দেখে মনে হবে পেপে তবে মিষ্টি ও স্বাদে তরমুজ। 

সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার প্রত্যেক উপজেলায় বর্তমানে এ সুস্বাদু তরমুজ ঝুলছে কৃষকের পতিত জমি ও ঘেরের মাচায়। অসময়ের তরমুজ বলে মানুুষের কাছে এর চাহিদাও অনেক।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!