ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

মদনে সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ডিসির গাছের চারা বিতরণ

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোনা) সংবাদদাতা 

আগস্ট ৩১, ২০২৬, ০৬:২৩ পিএম

মদনে সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ডিসির গাছের চারা বিতরণ

নেত্রকোনা : নেত্রকোনার মদনে সরকার ঘোষিত ৫ বছর মেয়াদী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, একটি গাছ, একটি প্রাণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতেই শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ।

পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!