ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,
এমপি বাবর

শূন্য পদে দ্রুত কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেব 

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:১৮ পিএম

শূন্য পদে দ্রুত কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেব 

নেত্রকোনা : নেত্রকোনা মদন উপজেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মকর্তার শূন্য পদ থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। 

এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মদন ও মোহনগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এমপি বাবর বলেন, যে যে ডিপার্টমেন্টে শূন্য পদ আছে সেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে ফিলাপ করার চেষ্টা করবো। যাতে কোনো শূন্য পদ না থাকে।

নাগরিকদের সেবা নিশ্চিত করতে দ্রুত জনবল নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার আশ্বাস দেন তিনি।

এর আগে তিনি মদন পৌরসভার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় পৌর প্রশাসক নাদির হোসেন শামীম ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে পৌর কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পৌর এলাকায় সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!