ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৬, ০৭:০১ পিএম

অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু।

​সাক্ষাৎকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

​সাক্ষাৎকালে অর্থমন্ত্রী বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে একটি শক্তিশালী, জনকল্যাণমুখী ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমে গতিশীলতা আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

​দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!