ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,

মুন্সীগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ১২:২৮ পিএম

মুন্সীগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!