ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ০৮:১৭ পিএম

বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা

ঢাকা : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আইডি পাসওয়ার্ড পাঠানোর কার্যক্রম শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) টেলিটকের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষককে এটি পাঠানো হবে। কোনো শিক্ষক আইডি-পাসওয়ার্ড না পেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দায়িত্বপ্রাপ্ত কর্নকর্তাদের বিষয়টি অবহিত করতে হবে।

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!