ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

রণবীর সিংয়ের বিরুদ্ধে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ

বর্তমান সংবাদ | বিনোদন ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৮:১৭ পিএম

রণবীর সিংয়ের বিরুদ্ধে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ

ঢাকা : বলিউড সিনেমা ‘ডন ৩’ সিনেমা থেকে বলিউড তারকা রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জটিলতা এবার আরও ঘনীভূত হলো। বিষয়টি সমাধানে এবার সরাসরি ময়দানে নেমেছে রণবীরের পরিবার। অভিনেতার বাবা জগজিৎ সিং ভবনানী ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বা ‘ইম্পা’র দ্বারস্থ হয়েছেন। ‘ডন ৩’-এর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে যে ৪৫ কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ দাবি করেছে, তাতেই মূল চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রণবীরের বাবা। সেখানে তিনি রণবীরের তরফ থেকে একটি লিখিত আবেদন জমা দেওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণও পেশ করেছেন। ওই নথিপত্রগুলোতে ‘ডন ৩’ ছাড়া নিয়ে রণবীরের নিজস্ব অবস্থান এবং তাঁদের পারিবারিক দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে ইম্পা-র আইনি দল দুই পক্ষের জমা দেওয়া সমস্ত নথি খতিয়ে দেখছে এবং তা পর্যালোচনার পরেই পরবর্তী পদক্ষেণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

পুরো বিতর্ক ছড়িয়ে পড়লেও রণবীর সিং নিজে অবশ্য প্রকাশ্যে বিষয়টি নিয়ে বিশেষ মুখ খোলেননি। তার মুখপাত্রের মাধ্যমে জানানো হয়েছিল যে, অভিনেতা ইচ্ছা করেই এই বিতর্কে নীরবতা বজায় রেখেছেন। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত প্রতিটি মানুষের প্রতি তাঁর গভীর সম্মান রয়েছে এবং পেশাগত বিষয়ে পরিণত মনোভাবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কগুলোকে মর্যাদার সঙ্গে সামলানোই তার প্রথম পছন্দ। 

এদিকে বিতর্কের জল বহুদূর গড়ালেও রণবীর থেমে থাকেননি, তিনি নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে স্বাভাবিক গতিতেই এগিয়ে চলেছেন। জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ নামক একটি নতুন ছবির শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এই অভিনেতা। মুম্বইতে শুরু হওয়া এই জম্বি থ্রিলারধর্মী ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!