ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪১

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৬:২৯ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪১

ঢাকা : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৮৮ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৩১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

এতে আরও বলা গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উল্লেখ করা হয়।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!