ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

হাম উপসর্গে একদিনে আটজনের মৃত্যু

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৬, ০৭:২২ পিএম

হাম উপসর্গে একদিনে আটজনের মৃত্যু

ঢাকা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৩১ জন

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ তিন হাজার ৮৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩১ জন, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!