ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পর্বতচূড়ার দিকে গেলেন বাবা

বর্তমান সংবাদ | আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০৭:০৮ পিএম

৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পর্বতচূড়ার দিকে গেলেন বাবা

ঢাকা : জাপানের ফুজিয়ামা পর্বতে পারিবারিক ভ্রমণের সময় ক্লান্ত হয়ে পড়া ৭ বছরের সন্তানকে একা ফেলে রেখে চূড়ার দিকে যাত্রা অব্যাহত রাখায় এক ব্যক্তিকে সতর্ক করেছে পুলিশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ২০০ ফুট উঁচুতে পাহাড়টির ফু জিনোমিয়া ট্রেইলের ষষ্ঠ স্টেশনে শিশুটি একটি বেঞ্চে একা বসে ছিল। পর্বতটির প্রায় অর্ধেক উঁচুতে তাকে একা দেখতে পেয়ে গত বৃহস্পতিবার এক কর্মী পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, ছেলেটি তার বাবা ও বড় ভাইয়ের সঙ্গে পাহাড়ে চড়তে এসেছিল। হাঁটার সময় ক্লান্তি প্রকাশ করলে তাকে সেখানেই অপেক্ষা করতে বলে তারা চূড়ার দিকে চড়ে যান।

প্রায় পাঁচ ঘণ্টা পর তারা ফিরে এলে সেখানে পুলিশকে অপেক্ষমাণ দেখতে পান। শিশুটি অক্ষত ছিল এবং তাকে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে হতে পারে বলে ওই ব্যক্তিকে সতর্ক করে পুলিশ। তবে লোকটি তার আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন।

১২ হাজার ৩৮৮ ফুট উঁচু চূড়ায় ওঠার সময় অতীতে উচ্চতাজনিত অসুস্থতার কারণে বহু আরোহীকে উদ্ধার করতে হয়েছিল। এছাড়া পাহাড়ের আবহাওয়াও বেশ অনিশ্চিত থাকে। এসব পরিস্থিতি বিবেচনায় সাম্প্রতিক বছরগুলোতে প্রতিদিনের সর্বোচ্চ আরোহীর সংখ্যা নির্ধারণ এবং পর্বতারোহণে সুরক্ষার ওপর সংক্ষিপ্ত ক্লাস বাধ্যতামূলকসহ নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!