ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

বর্তমান সংবাদ

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৮:৫৭ পিএম

নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের জন্য নারী চালক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সংস্থাটির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্প্রতি এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা তা রূপান্তরের উপযোগী যোগ্যতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল মূল সনদসহ আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের বিআরটিসির খরচে বিনামূল্যে ভারী যান চালনার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করে রোড টেস্টে উত্তীর্ণদের দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে স্থায়ী নিয়োগে এই চালকরা অগ্রাধিকার পাবেন।

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!