ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২৬, ০২:৪৫ পিএম

পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

ঢাকা : আজ ১ মে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি উপলক্ষে বিএনপির ডাকে নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এরই মধ্যে সমাবেশে যোগ দেন। এরই মধ্যে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ।

তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। দুপুরের পর থেকে মঞ্চে শিল্পীরা গান পরিবেশন করেন। 

এদিকে এই সমাবেশের শৃঙ্খলা ধরে রাখতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটসমূহকে স্থান ভাগ করে সেই অনুযায়ী অবস্থান নিতে বলা হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী শ্রমিক দল হক বে হইতে নয়াপল্টন মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশে এবং মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছে। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!