ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টুডিও উদ্বোধন 

বর্তমান সংবাদ | মুন্সিগঞ্জ প্রতিনিধি

মে ২৭, ২০২৬, ১২:০০ পিএম

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টুডিও উদ্বোধন 

মুন্সিগঞ্জ : নতুন উদ্যম, আধুনিক সংবাদ পরিবেশন ও ডিজিটাল সম্প্রচারের লক্ষ্য নিয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টুডিও উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সংবাদপত্রটির সম্প্রচার ও গণমাধ্যম কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার উদ্দেশ্যে এই স্টুডিও চালু করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, সামাজিক সংগঠক, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়নের সঞ্চালনায় অনলাইনে  অফিস উদ্বোধন  করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম মাওলা পিএসএম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, মুন্সিগঞ্জ সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আরফিন,  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, শিক্ষক ও সংগঠক বাহাউদ্দীন বাহার, গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লবসহ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। 

অভ্যর্থনায় ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা,র নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ ও বার্তা সম্পাদক আবু নাসের লিমন।

আয়োজকরা জানিয়েছেন, এই স্টুডিও উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সংবাদ পরিবেশন, ভিডিও কনটেন্ট নির্মাণ এবং ডিজিটাল সাংবাদিকতার নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তারা প্রত্যাশা করছেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!