ঢাকা : গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নতুন নারী সংসদ সদস্যরা (এমপি) এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়েরমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিরা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিসহ নারীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা।
আইন প্রণয়নসহ নারী শিক্ষা, অধিকার, মর্যাদা রক্ষায় ভুমিকা পালনের অঙ্গীকার করেন তারা। এছাড়া নারীদের আরও বেশি রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানান সংরক্ষিত নারী আসনের এমপিরা।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
এমটিআই
