ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বগুড়া-২ আসনে মান্নার মনোনয়নপত্র বাতিল, রয়েছে আপিলের সুযোগ

দৈনিক সবুজ নিশান | নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৬, ০৬:০৮ পিএম

বগুড়া-২ আসনে মান্নার মনোনয়নপত্র বাতিল, রয়েছে আপিলের সুযোগ

ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে মান্নার।

শুরুতে ঋণখেলাপির তালিকায় মাহমুদুর রহমান মান্নার নাম থাকায় নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কেটে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এ আসনে মনোনয়ন দেওয়া হয় তাকে।

এর আগে, জাতীয় পার্টির মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। জুলাই আন্দোলনের মামলায় আসামি ও পলাতক থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মোঃ শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী) ও মোঃ জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।

উল্লেখ্য, বগুড়া-২ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইতিপূর্বে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!