ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বকশিবাজারে আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৬, ০৮:৫১ পিএম

বকশিবাজারে আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ঢাকা : রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা চত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় মাদরাসার প্রিন্সিপালসহ আহত ৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন, মাদরাসার প্রিন্সিপাল মাহমুদ ওবায়দুল হক (৫০), ঢাকা দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ (৩০), সমকাল পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক নাজমুল ইসলাম (২৬), লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জানে আলম (৪৮) এবং মাদ্রাসার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন(৩০)।

নাজমুলের পায়ে ইটের আঘাত এবং প্রিন্সিপাল মাহমুদ ওবায়দুল হকে মাথায় ইটের আঘাত রয়েছে। এছাড়া কিল ঘুষির আঘাতে আহত ঢাকা কলেজ শাখার ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি রাইসুল ইসলাম (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন, মাদরাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) ও লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।

আহত রাব্বি অভিযোগ করে জানান, তিনি মাদরাসাটির ছাত্র না। তবে সেখানে তার অনেক বন্ধুবান্ধব রয়েছে। তাদের সাথেই বিকেলে মাদ্রাসা চত্তরে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই শিবিরের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। লাঠিসোটা দিয়ে পেটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরে পেটানো আঘাত রয়েছে। এছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!