ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

৪০ কোটি টাকা নাকি অন্য গল্প

বর্তমান সংবাদ | রশিদ আজাদ

জুন ৫, ২০২৬, ০৭:১৭ পিএম

৪০ কোটি টাকা নাকি অন্য গল্প

ঢাকা : মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়েছে একজন সরকারি কর্মকর্তার নামে ৪০ কোটি টাকার কেলেংকারী। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে অনুসন্ধান চালানো হয়। ৬৪ টি জেলায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা যায় ৬১ টি জেলায় কোন গ্রামার বই সরবারাহ করা হয়নি। তিনটি জেলায় কিছু সংখ্যক গ্রামার বই সরবরাহ করা হয়েছে। 

অনুসন্ধানে জানা যায়, গবেষণার কাজে সহায়তার জন্য পাইলটিং হিসেবে গ্রামার বই সরবরাহ করা হয়। তৃতীয় শ্রেণির বইটির মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। যার বাজার মূল্য ১৫০ টাকার মতো, ৪র্থ শ্রেণির বইটির মূল্য ধরা হয়েছে ৭০ টাকা, যার বাজার মূল্য ২০০ টাকার মতো এবং ৫ম শ্রেণির বইটির মূল্য রাখা হয়েছে ৮০ টাকা, যার বাজার মূল্য ২৫০ টাকার মতো। 

এত স্বল্পমূল্যে বই গুলো কীভাবে সরবরাহ করা হলো তা জানতে চাওয়া হলে CPE এর একজন কর্মকর্তা জানান, মূলত গবেষণার জন্য বইগুলো ব্যবহৃত হচ্ছে এবং আমরা নিজেরা তদারকি করে প্রকৃত খরচে বইগুলো একটি ফাউন্ডেশনের সহায়তায় ছাপিয়েছি। 

আমরা এমনভাবে মূল্য নির্ধারণ করে দিয়েছি, যাতে করে কেউ এক টাকাও সুবিধা বা  লাভ করতে না পারে। বরং আমরা কিছু পরিবহন খরচ  দিয়েছি ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনামের আশা করে। 

অনুসন্ধানে আরো জানা যায়, প্রায় ২০ লক্ষ টাকার বই বিতরণ করা হয়েছে। বইগুলোর নমুনা সংগ্রহ করে দেখা যায় বইগুলোর মুল্য অনেক কম। তাহলে এ ধরনের খবর প্রচারের উদ্দেশ্য কি। এটা হতে পারে ব্যক্তিগত মনোমালিন্য বা রেষারেষি। কর্তকর্তাদের কাছে অনেকে বৈধ/অবৈধ তদ্বির করে। তারা না মানলে, অনেকে তাদের বিরুদ্ধে বানোয়াট কিংবা মিথ্যা সংবাদ প্রচার করে। 

অনুসন্ধানে আরো জানা যায়, শিক্ষা কর্মকর্তা, শিক্ষকগণ উক্ত কর্মকর্তার নেতৃত্বে শিক্ষা উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। অনেকে এ উন্নয়নকে ভালো চোখে দেখছেন না। তাই অপপ্রচার চালাচ্ছেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!